রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মধুখালীতে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
 সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে  উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন  কর্মসূচী যথাযথ মর্যাদায়  উদযাপিত হয়েছে। ২৬মার্চ প্রত্যুষে  মধুখালী থানায় ২১বার তোপরধ্বনির  মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় ।
২৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বঙ্গবন্ধু ম্যুরালে ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদস্য এবং মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রীর পক্ষে উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন। পর্যায়ক্রমে  মধুখালী থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মধুখালী পৌরসভা, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ ,ছাত্রলীগ, সরকারী আইনউদ্দিন কলেজ, বীরমুক্তিযোদ্ধা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মধুখালী জোনাল অফিস, ওজোপাডিকো সহ বিভিন্ন  সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে  বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনাসহ মুক্তিযোদ্ধাগণ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় উপজেলা আধুনিক মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের  পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ আনীকের সভাপতিাত্ব জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক  আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী  হোসেনসহ প্রমুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা। মধুখালী পাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতার বিভিন্ন  অনুষ্ঠান শুরুতেই বীরমুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। অনুষ্ঠান স্থলে সাংবাদিকদের কোন আসন না থাকায় স্থানীয় সাংবাদিকগণ ক্ষোভ প্রকাশ করেন। আধুনিক  মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও মৃত বীরমুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে  প্রশাসনের উপহার সামগ্রী পছন্দ না হওয়ায় বীরমুক্তিযোদ্ধাগণ ক্ষোভ প্রকাশ করেন। বীরমুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতাা দিবস অনুষ্ঠান ত্যাগ ও সাংবাদিকদের আসন বিন্যাসের  বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মামনুন  আহমেদ অনেক এর  কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়টি  আমি অবগত নই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..