রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খুলনায় গোয়েন্দা পুলিশের হাতে আটক অস্ত্রধারী সন্ত্রাসী

সবুজ খুলনা মহানগর প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, কিশোর গ্যাং, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০৭:৩৫ ঘটিকায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল স্কুল রোডস্থ ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী শেখ রবিউল ইসলাম(৩০), পিতা-শেখ লাল মিয়া, মাতা-পেয়ারা বেগম, সাং-রায়ের মহল বাঙ্গালবাড়ী ক্রস রোড মুন্সিপাড়া (সরকারি জায়গায় ঘর তুলে বসবাস), থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা’কে ০১ (এক) টি লোহার তৈরী পাইপ গান এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামী শেখ রবিউল ইসলাম অনেক আগে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত কিন্তু বর্তমানে সে অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সে ব্যক্তি জীবনে বিবাহিত এবং আসামী’র পিতা শেখ লাল মিয়ার বয়রা রায়ের মহল বাঙ্গালবাড়ি মোড়ে চায়ের দোকান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..