সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা

সবুজ খুলনা মহানগর প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
 খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখতে খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা মোতাবেক রেটিনা মেডিকেল কোচিং, মেডিকো মেডিকেল কোচিং ও উন্মেষ মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তিকেয়ার বন্ধ পাওয়া যায়।
তবে নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..