রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

রামপালে কথিত নাশতার অভিযোগে বিএনপি নেতা বাবুল আটক 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
 রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল উপজেলা বিএনপির সদস্য হাওলাদার বাবুল হোসেন (৫০) কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় আটক বাবুলকে কথিত নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক বাবুল উপজেলার হুড়কা গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে। রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে টায়ার সরিয়ে ফেলে। ওই সময় রামপাল উপজেলা বিএনপি নেতা বাবুল বেলাইস্থ তার বাড়িতে ছিল। পুলিশ তাকে আটক করে পুরাতন নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা তুলে নেওয়ার জোর দাবী করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
আটকের বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বাবুলকে আটক করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশ কাজ করেছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে বলেও তিনি জানান।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..