রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

ফিলিস্তিনি মুসলমানদের ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রামপালে প্রতিবাদ সমাবেশ

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রামপালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ফয়লা চৌরাস্তার মোড়ে প্রতিবাদ রেলী বের করা হয়। রেলী শেষে চৌরাস্তার মোড়ে ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, জুলফিকার আলি ভুট্টা প্রমুখ। বক্তব্য হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধ করা না হলে তৌহিদী জনতা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবী করেন। #

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..