সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন

এম জালাল উদ্দীন। পাইকগাছা। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

খুলনার পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় পন্য’সহ কৃষি পণ্য সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কপিলমুনি বাজার মনিটরিং করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় কপিলমুনির সদর বাজারের সকল ব্যবসায়ীকে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে আলু,পেয়াজ ও ডিম’সহ নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়-বিক্রয় করার প্রতি উদ্বুদ্ধ ও মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

পাশাপাশি মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের তিন মুরগী ব্যবসায়ীর এক জনকে তিন হাজার ও দুই জনকে দুই হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও এক জনকে সরকারি কাজে বাঁধা প্রদানের অপরাধে সাত দিন জেল ও দুইশত টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের এ অফিসার।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কপিলমুনি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়ার্দার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার ইব্রাহিম হোসেন, অফিস সহকারী সুমন ঘোষ, নাদিম’সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলনে, সরকারি নির্ধারিত মূল্য পন্য বিক্রয়ের প্রতি জোর তাগিদ ও প্রতিটা দোকানে মূল্য তালিকা বাধ্যতামুলকভাবে টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..