সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

ছাদ থেকে পড়ে ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে 

মো: সাব্বির খান,ইবি প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
সাভারের আশুলিয়ায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  নওরিন নুসরাত স্নিগ্ধা (২৬) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।   নিহত নওরীন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার।
নিহত নওরিন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইলের জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে ভলভো ব্যাটারি কোম্পানিতে কাজ করে।
বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস যাবত রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে বিয়ে হয়। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরিন। পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..