রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আবারও বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেয়া হবে।’ তবে বৃত্তি দেওয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড থাকবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।বৃত্তি দেয়ার জন্য শিক্ষার্থীদের মেধা যাচাই করতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাইরে বাছাই করা শিক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষা নেয়া হয়। সারাদেশে একযোগে হওয়া ওই পরীক্ষা ‘বৃত্তি পরীক্ষা’ হিসেবে পরিচিত।২০০৮ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নেয়া হয়। ২০০৯ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু করে সরকার। ওই পরীক্ষার ফলাফলে ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া শুরু হয়। যার ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়।দেশে করোনা ভাইরাস মহামারী শুরু হলে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকে। ওই সময় বৃত্তিও দেয়া হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম চালু হতে যাওয়ায় সমাপনী পরীক্ষা আর নেয়া হবে না।এক যুগ পর ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..