রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শেরপুরে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার-৩

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
শেরপুর জেলার সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের রামেরচরে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামীসহ  ৩ জন গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামী রামেরচর সরকারবাড়ীর মো. আমির হকের ছেলে মো. লিটন মিয়া (২৫) এবং তার দুই সহযোগী এক‌ই গ্রামের মৃত আঃ করিমের ছেলে মো. নাছির মিয়া (৩৫) এবং মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শরিফ মিয়া (৩৫)।
র‌্যাব-১৪ এর প্রেস রিলিজ সুত্রে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। রাতেই গ্রেপ্তারকৃত আসামীদের শেরপুর সদর থানায়  হস্থান্তর করা হয়।
প্রসংঙ্গত উল্লেখ্য যে, গত ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধসহ নানা বিষয়ে ওই গ্রামের আকন্দবাড়ী ও সরকার বাড়ীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিলো। ইতিপূর্বে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ এবং উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। এরই জেরে গত ১৬ জুলাই কবজ উদ্দিনকে মারপিটের ঘটনায় তার চাচাতো ভাই মো. মিষ্টার মেম্বার বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করে (মামলা নং-৪৭)। গত ২৬ জুলাই রাত ১০ টার দিকে কবজ উদ্দিন রাতের খাবার শেষ করে রামেরচর ছনবাজারে যায়। সে পরে  আর বাড়িতে ফিরেনি।
কবজ উদ্দিনের আত্মীয়-স্বজন রাত থেকে বহুখোঁজাখুঁজির এক পর্যায়ে ২৭ জুলাই সকাল ৭ টার দিকে ছনবাজারের পাশে জনৈক জয়নাল আবেদীনের সবজি ক্ষেতে কবজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে খবর পেয়ে সদর থানা পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখতে পায়। ওই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মরিয়ম বেগম (৫০) বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭২) দায়ের করেন। ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ধৃত আসামীরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে র‌্যাব-১৪, জামালপুর এর একটি আভিযানিক দল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ডাঙ্গাপাড়া এলাকা থেকে উক্ত মামলার প্রধান আসামীসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..