সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত

মানিকগঞ্জের সিংগাইরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত” 

মো. মামুন হোসাইন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ জুলাই) বিকেলে উপজেলার জমশা ও চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ এ উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ।  তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানিকগঞ্জে বেড়িবাধ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। নারী বান্ধব শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, নারী পরিত্যাক্ত ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।

এই সাধারণ সম্পাদক রোমান পারভেজ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কোহিনূর রহমান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উন্নয়ন ও শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিকেলে চারিগ্রামশ হাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের তিন তলা একটি ভবনের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..