বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রাম আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, কিশোরী নিহত,আহত ৩।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
চট্টগ্রাম আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সানি আকতার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় এ্যালী আকতার (১৩),তুলি আকতার (১৪) ও ডেজি আকতার (৩২) নামের  ৩ জন আহত হয়েছে। সন্ধ্যায় সাড়ে ৭ টায় আনোয়ারা বরকল সড়কের ছৈয়দকুছাইয়া মোড়ের আগে সিএনজি  আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল থেকে  ট্রাক ও চালক মোঃ আবদুল মন্নান (৩৫) কে  আটক করে। নিহত সানি আকতার চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের সিএনজি চালক মোঃ এনামের কন্যা।নিহত  সানি কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামে খালার বাড়ী থেকে  ঈদের বেড়ানো শেষে খালা খালাতো বোন সহ বাড়ী যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান বলে জানা গেছে।নিহত সানি আকতার (১৩) এর খালু মো.কায়েস জানায়, নিহত সানি আকতার  আমাদের বাড়ীতে বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে তার খালাসহ তাদের বাড়ীতে যাচ্ছিলেন।  সানি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্টানের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় আমার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছেন।আটককৃত ট্রাক চালক মোঃ আবদুল মন্নান (৩৫) জানায়,   সাতকানিয়া থেকে ইট নিয়ে আনোযারা আসার পথে  ছৈয়দকুচাইয়া মোড়ের পর বিপরীতমুখী একটি সিএনজি সড়কের ওপর রাখা ধানের স্তুপের সাথে ধাক্কা লেগে আমার গাড়ির সামনে চলে আসে।  এতে দূর্ঘটনা ঘটে। এখানে আমার কোনো দোষ নেই।  দুর্ঘটনার পর আমি  দোষী হলে পালিয়ে যেতাম।  কিন্তু আমি আহতদের হাসপাতাল নিতে সহযোগিতা করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো.হাসান জানায়, সিএনজি আর ট্রাকের সংঘর্ষে সানি আকতার (১৩) নামের এক কিশোরী মৃত্যু হয়। এ ঘটনা ট্রাক ও চালকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..