রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিইউএফএল শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ (মার্চ) বিকেলে সেন্টার দেয়াং রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিইউএফএল শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আকরাম খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ বদরুজ্জামান (সহ-সভাপতি কেনিক) এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান । এ সময় তিনি বলেন,পবিত্র রমজান মাস মানেই মানবজাতির জন্য একটা বিশেষ সময়। এই সময় নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়ার এবং আখিরাতে পথ খুঁজে নিতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম চৌধুরী,সহ-সভাপতি প্রকৌশলী বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হান্নান প্রমূখ। এ সময় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,উপ-প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ, অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..