মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

খুলনার কয়রার দুরারোগ্য রোগে আক্রান্ত মোহনা বাঁচতে চায়

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
 খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো.মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার (বৃষ্টি) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে।
গরীব অসহায়  পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার (বৃষ্টি), তাঁর পিতা একজন দিনমজুর।একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ বহন করেছেন। বর্তমানে তিনি চিকিৎসার খরচ চালাতে অপারগ হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভবপর হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ,নাক,কান ও শরীলের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত বের হয়। বর্তমান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে, তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করা যায় এবং ফুটফুটে মেয়েটি স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।এমতাবস্থায় সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য জন্য আকুল আবেদন জানিয়েছেন তাঁর পিতা মনিরুল ইসলাম।সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারে একটি সুন্দর স্বাভাবিক জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা- পিতা: মোঃ মনিরুল ইসলাম (মনি) মোবাইল  বিকাশ নাম্বার :০১৩০১২৮৫০১০

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..