মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

বরুড়া শিলমুড়ি ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়।

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতাঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি উঃ ও দঃ ইউপি ১৬ মার্চ নির্বাচনকে কেন্দ্র করে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা। গত ০৬ মার্চ রোজ সোমবার বিকাল ৫ টায় বরুড়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে, বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণ বিধি ও প্রতিপালন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিমেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তার মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুমিল্লা, মোঃ মোশারফ হোসেন- তিনি বলেন, চলমান নির্বাচনে আচরণ বিধি ও নির্বাচনের দিন কেহু যদি জনগনের ভোটের অধিকার নষ্ট করার চেষ্টা এবং ভোট কেন্দ্রে এসে সহিংসতা সৃষ্টির প্রমান পাওয়া যায় তাহলে কঠিন খেসারত দিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন। বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কুমিল্লা, কাজি মোহাম্মদ মতিউল ইসলাম, সিনিয়ার জেলা নির্বাচন অফিসার কুমিল্লা মোহাম্মদ মঞ্জুরুল ইসলামসহ উল্লেখ্য দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সুশীল নাগরীক এবং সাংবাদিকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..