বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

চট্টগ্রাম বাঁশখালীতে দায়ের কোপে যুবক খুন, আহত ৪।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে ধরে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে কোরবান আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ঘাতক মো. জমিন উদ্দিন প্রকাশ কালুকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের ইকোপার্ক সড়কের অপু মিয়ার চা-দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মৃত হাকিম আলীর পুত্র ।
আহতরা হলেন— একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) এবং কবির আহমদের ছেলে মীর হোসেন (২৫) সহ বেশ কয়েকজন। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালু পূর্ব শীলকূপ এলাকার মৃত জাকির মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন,শীলকূপ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় মাদকাসক্ত মো. জমিন উদ্দিন প্রকাশ কালুর সঙ্গে কোরবান আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির উদ্দিন দা দিয়ে কুপিয়ে কোরবান আলীসহ আরও ৩ জনকে আহত করে। পরে আহতদের মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম সংগ্রাম প্রতিদিনকে বলেন, সংঘর্ষে আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন ছিল।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সংগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালুকে আটক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..