রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

মাদারিপুরে অধ‍্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন।

বেলী আকন মাদারিপুর জেলা প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মাদারিপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ হাসানুল সিরাজীর বিরুদ্ধে সোমবার সকালে কালকিনি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকরেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ভুক্তভোগী শিক্ষকবৃন্দ জানান তারা দীর্ঘদিন ধরে হাসানুল সিরাজীর নির্যাতনের শিকার হয়ে আসছেন।
কলেজের দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করেন না। এমনকি তাদের দুবছরের বেতন বকেয়া রয়েছে।
হাসানুল সিরাজী কলেজে যোগদানের পর পরই কলেজের শিক্ষা পরিবেশ নষ্ট হয়েছে বলে জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে, এক নারী প্রভাষক জানান অভিযুক্ত অধ‍্যক্ষ নারী শিক্ষিকাদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন আচরণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা জানান ওই অধ‍্যক্ষ কলেজের দিকে কোনো নজর দেন না।
প্রয়োজনীয় কোনো কাজের জন্য তার কাছে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে জটিল পরিস্থিতি তৈরী করেন।
সৈয়দ আবুল হোসেন কলেজের অধ‍্যাপক জানান
তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কর্তৃক একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে।
উক্ত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ ছাড়াও স্থানীয় ব‍্যক্তিবর্গ অংশ নিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..