বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

সিরাজগঞ্জের ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ।

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ধারাবাহিকতায় ০৪/১১/২০২২ ইং তারিখ বিকেল ০৪:৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন হাইওয়ে রাস্তার গোলচত্বরের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্ণারের সামনে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় একটি ট্রাক এবং একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুজন মিয়া(৩০), পিতাঃ মৃত জাহাঙ্গীর আলম,সাং- জয়রাম ওঝা, থানাঃ গঙ্গাচরা, জেলা-রংপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..