বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

চট্টগ্রাম কর্ণফুলীতে ফারুক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমির ফারহানা নির্বাচিত।

মোঃআসিফুল ইসলাম, আনোয়ারা-কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ বিজয়ী হয়েছেন।বুধবার (২ নভেম্বর) দিনভর ভোট শেষে রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এই ফল ঘোষণা করেন।নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পান ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট। অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..