মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

দোয়ারাবাজারে মদসহ ব্যবসায়ী আটক

মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই আসলাম হোসেনের নেতৃত্বে এক ঝটিকা অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় অফিসার চয়েস ও ম্যাকডোনালাস মদসহ মাদক ব্যবসায়ী শারফুল ইসলাম ফালান (৩৭) কে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী ব্যবসায়ী পালিয়ে যায়। শারফুল ইসলাম ফালান উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, বিশেষ অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদসহ ব্যবসায়ী শারফুল ইসলাম ফালানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..