সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে ৫০০ বছরের পুরনো শদাইশাহ (রা.) মাজার নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুন রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ধর্মপাশায় কোরবানির ইতিহাস ও শরীয়তের বিধান বিষয়ক প্রশ্নোত্তর ও বক্তৃতা প্রতিযোগিতা

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে বুধবার সকাল ১০টার দিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির ইতিহাস ও শরীয়তের বিধান বিষয়ক প্রশ্নোত্তর পর্ব ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আর রহমান ছাত্র সংসদ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে চারটি গ্রুপে ওই মাদ্রাসার ৬১জন শিক্ষার্থী অংশ নেয়। ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মাজহারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এনামুল হক। মাদ্রাসার শিক্ষক হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, মাওলানা ছদরুল আমিন, মাওলানা মোশারফ হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে নয়জনকে বিশেষ পুরস্কার,

১৩জন কে অনুপ্রেরণামূলক পুরস্কার ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..