বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন

সিইউএফএল সিবিএ সভাপতি পদপ্রার্থী এমরানসহ ৪জনের বদলি বাতিলসহ ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সভাপতি পদপ্রার্থী এমরানসহ সহ চার শ্রমিককে বদলি করেছে বিসিআইসি।বৃহস্পতিবার বিসিআইসির উপ-কর্মচারী প্রধান (প্রশাসন) মোহাম্মদ মোশতাক আহমেদ সাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেয়া হয়। তবে, চিঠিতে কী কারণে তাদের বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।সিইউএফএলের সাধারণ শ্রমিকরা মনে করছেন, গত ২০ অক্টোবর সিইউএফএলর এমডিকে ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই বদলির আদেশ দেয়া হয়েছে।
এদিকে, সিইউএফএল সিবিএ এজিএম বন্ধ রেখে উল্টো চারজনকে বদলি করায় মানববন্ধন করেছেন সিইউএফএল শ্রমিক কর্মচারীরা । শনিবার সকালে সিইউএফএল ফ্যাক্টরি মেইন ফটকের সামনে এ মানববন্ধন করেন। তিন দফা দাবিতে এই মানববন্ধন করেন। দফাগুলা হলোঃ
১।সিবিএ সভাপতি পদপ্রার্থী এমরানসহ ৪জনের বদলি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
২।অধিকাল ভাতাসহ শ্রমিক কর্মচারীদের সকল সুযোগ সুবিধা বহাল রাখতে হবে।
৩।স্থগিত এজিএম এর অনুমতি প্রদান করে অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া চালু করতে হবে।
সূত্র জানায়, গত ২৬ অক্টোবর সিবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) থাকার সম্ভাব্য তারিখ ছিলো। কিন্তু একদিন আগেই সিবিএকে চিঠি দিয়ে এজিএম না করার জন্য স্থগিত করা হলেও পরদিনই বৃহস্পতিবার সিবিএর সভাপতি প্রার্থী এমরান খানসহ চারজনকে বদলি করা হয়।
সিইউএফএল সভাপতি প্রাথী এমরান খান বলেন, আমাদের এজিএম বন্ধ করতে বলে উল্টো আমাদের বদলি করা হলো। বিষয়টি সীমাহীন অনৈতিক। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
শ্রমিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..