সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

গাইবান্ধা গোবিন্দগঞ্জে অপরিচয়হীন অচেতন ব্যক্তি উদ্ধার

ইসমাইল গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট রোডে অচেতন অবস্থায় নাম পরিচয়বিহীন এক ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগীহাট এলাকার চৌহুদপুর পাকা রাস্তার পাশ থেকে পরিচয়হীন ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগী হাট এলাকার চৌহুদপুর পাকারাস্তারপাশ থেকে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে এস আই তরুণ নাম পরিচয়হীন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিনের কোন একসময় কে বা কারা তাকে অচেতন করে উক্ত স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে চেতনানাশক কোন কিছু খাওয়ানো হলে সে অচেতন হয়ে পড়ে। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..