রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ দু’জন আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

জয়পুুরহাট র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল র‍্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার,পিএসসি,জি,আর্টিলারি,মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,নওগাঁয় র‍্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য সহ দু’জনকে আটক করেছে।

আটক সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

মঙ্গলবার (৫ জুলাই) গভীর রাতে পূর্বরাতে নওগাঁ জেলা সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলীর ৭ তম তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য ১/ লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ৪ কেজি ২০০গ্রাম, ২/ প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ২ কেজি ৫০০গ্রাম, ৩/ পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম, ৪/পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ১ কেজি ৮০০গ্রাম, ৫/ বিউটেন গ্যাসযুক্ত গঙঙঘ কৌটা ২টি, ৬/ দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১ টি, ৭/ লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১ টি, ৮/ একটি ব্যাটারী যাতে চঅককঙ ৬ ঋ২২ ৯ ঠ সহ আরো লেখা আছে,৯/ লাল স্কসটেপ ২ টি, ১০/ স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, ১১/রেজিস্টেন্স ৭টি, ১২/ বাটন সুইচ ৮টি, ১৩/ টিউনিং সুইচ ৬ টি, ১৪/ ওঈ ১টি যাতে তঐঅঘএ লেখা আছে,১৫/ ইন্ডিকেটর ল্যাম্প ৮টি+ সহ ঢাকা (ডিএমপি উত্তর) দক্ষিন বাড্ডা মেট্রো ২১ নং ওয়ার্ডের বাসিন্দা পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ এর মোঃ ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০) কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর আভিযানিক দল।

পরবর্তীতে উপরোক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..