শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমাইয়া বেগম (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ইয়ামিন শেখ ও তার পরিবারের সদস্যরা। তবে এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন শেখের সঙ্গে একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো. ফরিদ ভূইয়ার মেয়ে সুমাইয়া বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহত সুমাইয়ার বাবা ফরিদ ভূইয়া অভিযোগ করে বলেন, শনিবার রাতে তার মেয়ে সুমাইয়াকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে। বিষয়টি তারা পরিবারকে জানায়নি। পরে অন্যের মাধ্যমে খবর পেয়ে তারা সেখানে গেলে জানানো হয়, সুমাইয়ার শ্বাসকষ্ট উঠেছিল এবং ওষুধ খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, “আমার মেয়ের কোনো শ্বাসকষ্ট ছিল না। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার পা ও গলায় আঘাতের দাগ রয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।”
তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্বামী ইয়ামিন শেখ। তিনি বলেন, “আমার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে ওষুধ খাওয়ানো হয়। পরে ডাক্তারের কাছে নেওয়ার পথে সে মারা যায়।”
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..