বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

আজ নেত্রকোণা ৩ নবজাতকের জন্ম নাম রাখা হলো,,স্বপ্ন-পদ্মা-সেতু,

স্টাফ রিপোর্টার ( নেত্রকোণা)
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এবার নেত্রকোণা শহরের মুক্তারপাড়ায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

শুক্রবার (২৪ জুন) বিকেলে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা জানান, ৩ নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তাদের কোনো সমস্যা নেই।

এদিকে হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ বলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচারের মাধ্যমে ওই ৩ শিশুর প্রসব করান।

রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, ৫ বছর আগে তাদের বিয়ে হয়। মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে তাদের বাড়ি হলেও তারা স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এর আগে তাদের কোনো সন্তান হয়নি। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে নেত্রকোণা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ সন্তানের জন্ম হয়। শখ করে তিনি সন্তানদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..