শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ডিমলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ”অনূর্ধ্ব ১৭” গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

নীলফামারীর ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা ইসলামিয়া মহাবিদ্যালয় মাঠে বুধবার (২৫শে মে) বিকালে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দু’পক্ষের কেউ কোন গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ডিমলা ইউনিয়ন পরিষদকে ১-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে নাউতারা ইউনিয়ন পরিষদ। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক সরকার (মিন্টু), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
এই টূর্ণামেন্টে উপজেলার ১০ ইউনিয়নের মোট ১০ টি দল অংশ গ্রহণ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..