মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

নড়াইলে গভীর রাতে ১৩ টি মামলার আসামি খুন

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নড়াইলের লোহাগড়ায় ১৩ টি মামলার আসামি সোহেল খান নামে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী খুন হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে দিঘলিয়া বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব পাড়ে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত সোহেল খান ( ৪৩) দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার খান ওরফে কানা বদিয়ারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যে, সোহেল রাতে তাঁর শশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে কিছু লোকের হাটাহাটির শব্দ পেয়ে তাঁরা স্বামী-স্ত্রী দুজন ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। আকস্মিকভাবে ধারালো অস্ত্রদিয়ে কয়েকজন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পুরো শরীরে এলোপাতাড়ি কোপানের দাগ রয়েছে।

এ হত্যার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়
(পিপি এম বার) বলেন , নিহত সোহেল খান নড়াইল জেলা বিশেষ শাখা (ডিএসবি)’র তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ১৩ টি মামলা রয়েছে এর মধ্যে ৩ টি মাডার মামলা । সে দীর্ঘদিন দিন ধরে পলাতক ছিল । সম্প্রতি সোহেল এলাকায় ফিরে আসলে বৃহস্পতিবার রাতে খুনের শিকার হয় । নিহত সোহেলের লাশ নড়াইল সদর হসপিটালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।আশা করি আমরা খুব দূরত্ব তদন্ত সাপেক্ষে বের করতে পারবো এই হত্যার মূল রহস্য।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..