মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্থানে আছে,সেনাপ্রধান,এস এম শফিউদ্দিন আহমেদ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর সবার চেয়ে গুনগত মান ভালো হওয়ার কারনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা প্রথম স্থানে রয়েছি।

তবে অন্যান্যরাও আমাদের এই অর্জন টপকিয়ে এ অবস্থানে আসতে চাওয়ায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্থান অর্জনের অভিষ্টের ধারাবাহিকতা সমন্বিত রাখতে দক্ষতার দিকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষনের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহু পার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল সেনাবাহিনী হবে জনগনের সেনাবাহিনী। সে প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। জনগণ যখন আমাদের ভালবাসবে তখন আমাদের উৎকর্ষ।

এসময় সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. শাহ আজম, রেজিস্ট্রার সোহরাব আলী, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ প্রমূখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় সেনাপ্রধান সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার যোগে বাঘাবাড়িতে অবস্থিত বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড এর মাঠে স্থাপিত অস্থায়ী হেলিপেডে অবতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..