বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনীতে স্বামীকে খুন করে স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ফেনী শহরের নাজির রোডে মোঃ সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঘাখকা গ্রামে । ঘটনার পর থেকে তার স্ত্রী শিউলি বেগম  হত্যার পর দুই সন্তান, রিহান (৭) ও জান্নাত (৪) কে নিয়ে শিউলী  পালিয়ে যান। সেও একই গ্রামের বাসিন্দা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- তদন্ত মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার নিহত সোহেলের স্ত্রী শিউলী তার বাবা মারা গেছেন বলে দারোয়ানকে জানান ।ফাহাদ জানান,এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি তদন্ত মনির হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..