বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

রাজস্থলী কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার আসামী আটক।

রাঙামাটি রাজস্থলী প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

রাঙামাটি রাজস্থলীতে আইনশৃঙ্খলাবাহানী গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার আসামীদের কে রাইখালী ডংনালা এলাকা হতে ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টায় ২ জন আসামী কে আটক করেন। তারা হলেন সুইচাপ্রু মারমা, (৪৮) সে রাঙামাটি জেলার রাইখালী ইউনিয়নের কাকড়াছড়ি এলাকার মৃত উসাপ্রু মারমার ছেলে, অপর জন, পাইংচিং মারমা( ৪২) একই এলাকার আফোইমং মারমার ছেলে। এর আগে থুইনুমং হত্যার মামলায় আরো ১জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী। রাজস্থলী থানা পুলিশ সূত্রে জানা যায়,২০২০ সালের ২৬ নভেম্বর রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার নীরহ কৃষক থুইনুমং মারমা কে অর্তকিত ভাবে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্বার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যান। এ বিষয়ে থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করা হয়, ঐ মামলা নং ০১/২৬/১১/২০২০ ধারা.৩০২. ৩৪ দন্ড বিধি। এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মফজল আহম্মদ খান, জানান বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মাহবুব ২ জন আসামী কে এনে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে থুইনুমং মারমা হত্যায় মামলা থাকায় উভয় কে শুক্রবার রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি সাংবাদিককে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..