রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাহবুব শফিক।
শনিবার (১১ এপ্রিল) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
কর্মজীবনের শুরুতে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিটি ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন বিভাগের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..