রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় চাকরি ও নাগরিক সনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজু শেখকে (৪০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূ স্বামীর বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে তাজু শেখ তাকে ফোন করেন। এ সময় ওই নারী চাকরি করার ইচ্ছার কথা জানালে তাজু তাকে নাগরিক সনদ করে দেওয়ার আশ্বাস দেন।
পরদিন ২৫ মার্চ সকালে সনদ দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী চাকরির আশায় ঢাকার সাভারে চলে যান। তবে কোনো ব্যবস্থা না হওয়ায় গত ৬ এপ্রিল বাড়ি ফিরে এসে পরিবারের কাছে ঘটনা জানান। পরে গত ৯ এপ্রিল লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই তাজু শেখকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর জবানবন্দিসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..