রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলেদের জন্য সরকারি অনুদানের আওতায় বিতরণ করা ৬০টি বকনা গরুর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলে পরিবারের মাঝে ৬০টি বকনা গরু ও খাদ্য সহায়তা বিতরণের কথা রয়েছে। তবে এই গরুগুলো কারা পেয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান বলেন, “৬০টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আমার কাছে কোনো তালিকা নেই। তালিকা প্রকল্প দপ্তরে জমা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এ সংক্রান্ত কোনো তালিকা তিনি সরবরাহ করতে পারবেন না।
এদিকে, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, প্রকৃত উপকারভোগীদের নাম প্রকাশ না করায় অনুদান বিতরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। “৬০টি গরু কোথায় গেল?”—এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।
এ বিষয়ে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমি এখনই আপনাদের কাছ থেকে জানলাম। তালিকা উপজেলা মৎস্য অফিসে থাকার কথা। কেন তিনি তথ্য দিচ্ছেন না, তা খতিয়ে দেখে আপনাদের জানানো হবে।”
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি উঠেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..