মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার

বোরহানউদ্দিনে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

হাসনাইন হাওলাদার স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_16908288

ভোলার বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।


শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বোরহানউদ্দিন বাজারে অবস্থিত এএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সমাজের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের কথাও তুলে ধরেন।
পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান, উপজেলা জামায়াত নেতা মাওলানা ফখরুল আলম, পক্ষিয়া ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর রশীদ, সাচরা ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিডিয়া হাউজের সেক্রেটারি মো. হাসনাইন, শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সম্মানিত সদস্য অধ্যাপক ফিরোজ মাহমুদ এবং জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি অন্তর হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাদের মধ্যে ছিলেন মো. নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম রুবেল, ফোরকান, রিয়াজ বাদশা, সোবহান হাওলাদার, মো. মিজানুর রহমান, মেজবাহউদ্দিন সম্রাট, শামসুদ্দিন রকেট, মোরশেদ আলম ভূঁইয়া, হাসনাইন হাওলাদার, এমএইচ মোরশেদ, হাসান তালুকদার, মো. ইকবাল, সাইফুল ইসলাম আকাশ, মো. তামিম, মিজানুর রহমান, আশিকুর রহমান পণ্ডিত, এইচএম এরশাদ, মো. কবির হোসেন, মো. আকতার হোসেন, মো. হাসান, মো. জামাল, রাজিব হায়দার, মো. ইব্রাহিম প্রিন্স ও নয়ন মিলিটারি প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..