শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান বাপ্পি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী ও কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছে এবং সরকারি রেটের চেয়ে দুই-তিন গুণ বেশি দামে বিক্রি করছে। বাঞ্ছারামপুরে ফিলিং স্টেশন না থাকায় উপজেলার মানুষ স্থানীয় ডিলারদের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সংকটে ডিলারদের কাছেও তেল পাওয়া যাচ্ছে না।
মোটরসাইকেল চালক ইসমাইল বলেন, “গত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কোথাও তেল নেই। আমাদের মতো যারা প্রতিদিন বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি, আমরা কার্যত অচল হয়ে পড়েছি।”
স্থানীয় ব্যবসায়ী ফারুক জানান, “তেলের অভাবে বাইক বাড়িতে রেখে দিতে বাধ্য হয়েছি। প্রশাসন যদি নিজ উদ্যোগে তেল বিক্রির ব্যবস্থা করতো, ডিলাররা সিন্ডিকেট করতে পারতো না।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তেল ব্যবসায়ী বলেন, “বাজারে তেল না থাকায় নতুনভাবে আনতে পারছি না। কোথাও পাওয়া গেলেও সরকারি রেটের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারী থাকায় নতুন তেল আনা লাভজনক হচ্ছে না।”
কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, “পরীক্ষা ও ক্লাসে যেতে তেল না থাকায় অনেক সমস্যা হচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “যারা তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..