শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন , ই-পেপার

হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন হাওরে আগাম বন্যা ও ভারী বৃষ্টির পানি বোরো জমিতে প্রবেশ করতে শুরু করেছে। উপজেলার বেশ কয়েকটি স্লুইসগেট অকেজো থাকায় এবং কোথাও কোথাও ঢালা না থাকায় পানি বাড়লেই তা সহজেই হাওরে ঢুকে পড়ছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ পরিস্থিতির খবর পেয়ে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নির্দেশে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্থানে স্লুইসগেট অকেজো হয়ে পড়েছে এবং বোরো জমিতে পানি ঢুকছে, সেসব এলাকা দ্রুত ঘুরে দেখার পাশাপাশি ফসল রক্ষায় করণীয় বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, এমপির রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মিল্লাদ হোসেন, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট, মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম রহিছ উদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।
এদিকে বোরো ফসল রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে হরিনখালা খালের পদেরকোনা স্লুইসগেটে প্রায় ৫০০ বস্তা ফেলে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করেছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। তার এই উদ্যোগকে স্থানীয় কৃষকরা স্বাগত জানিয়েছেন।
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত স্লুইসগেট মেরামতসহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে আগাম বন্যার পানিতে ব্যাপক ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..