শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকার আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির বাইরে থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে শনিবার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে, আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..