শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

রামপালে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

 

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও  সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র  যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, গাজী শাহাজালাল, ওয়াহেদুজ্জামান সাবু, ছাত্রদলের আহ্বায়ক শেখ শোভন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, হাসিনা সরকার এদেশের গনতন্ত্রকে কবর দিয়েছিল। সাধারণ মানুষ ছিল অসহায়, মানুষ তাদের বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। দেশের কোমলমতি শিক্ষার্থীরা তাদের ন্যায্য  অধিকার চাইতে গেলে নির্বিচারে শতশত শিক্ষার্থীদের গুলি করে প্রাণ কেড়ে নেয়। আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি। ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করছি।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..