রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  শনিবার নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও  মাননীয় প্রধান মন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন। যারা সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি করা হচ্ছে। এটি প্রথমে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে আজ মধুখালীর সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠির জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণীজ সম্পদকে প্রসারিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। আজ শনিবার বেলা ১১ টায় মধুখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের সামনে প্রধানমন্ত্রীর উপহার প্রাণীজ-আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন কালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানএম.পি উপরোক্ত কথাগুলো বলেন।
ডেইরি এ্যাসোসিয়েশন, পোল্ট্রি এ্যসোসিয়েশন ও মাংশ ভ্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিরাজ হোসেন সহ উপজেলা আওয়াওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..