শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মাদক ব্যবসায়ের সাথে জড়িত সজল খাঁ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত সজল খাঁ (২৬) নড়াইল জেলার লোহাগড়া থানার করফা গ্রামের শাজাহান খাঁর ছেলে। ২০ ডিসেম্বর দিবাগত রাত ২৩.৪০ ঘটিকার সময় নড়াইল পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ড মহিশখোলা গ্রামের মোঃ তবিবুর রহমানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আশিকুজ্জামান, এএসআই(নিঃ) বরুণ কুমার, এএসআই(নিঃ) এসএম  আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সজল খাঁ (২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর কাছ থেকে ৫০(পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..