রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন 

মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
১৬ ডিসম্বের মহান বিজয় দিবস, বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিন।
জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ এবং নিজেদের একটি লাল-সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সেই বিজয়ের ৫২ বছর পূর্তির দিন শনিবার  ১৬ ডিসেম্বর ২০২৩ । দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারে (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে  শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবকপ অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সাতক্ষীরা স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করা হয়।
পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী , জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মো. আবু সুফিয়ান রুস্তম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরসহ আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। দিবসটি উপলক্ষে  মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..