সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাবের কাছ থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে থানার ওসি শামিনুল ইসলাম।

শামীমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকার মো. শওকত হোসেনের মেয়ে ও ব্যাংক কর্মকর্তা মিঠু আমিনের স্ত্রী। তিনি সাংস্কৃতিক সংস্থা বর্ণমালা একাডেমির পরিচালক।

ওসি শামীনুল বলেন, আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্নার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..