সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

সাতক্ষীরার তালা কলারোয়া ১ আসনের সাবেক এমপি হাবিবুর ইসলাম হাবিব কারাগার থেকে মুক্তি লাভ।

গোলাম রব্বানী  তালা উপজেলা প্রতিনিধি:-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

দীর্ঘ ৪ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি (তালা-কলারোয়া-১) হাবিবুল ইসলাম হাবিব।
মুক্তি লাভের পর তাৎক্ষণিক সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের উদ্দ্যোগে আনন্দ মিছিল করা হয়।
সোমবার (৩ সেপ্টম্বর) বিকালে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তালা জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি হাবিবের মুক্তিতে উপজেলা নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উৎফুল্ল লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় তাকে আটক করা হয়েছিল। এই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সোমবার বিকালে ঢাকা কেন্দ্রয়ি গারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..