বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরের শ্রীবরদীতে এক গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ২০ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্মুখ রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাম পুলিশ সাদা মিয়ার পরিবার একাধিক হত্যা মামলার সাথে জরিত। এব্যাপ্যারে সে সহ তার পরিবারের নামে একাধিক মামলা চলমান আছে। এর পরেও প্রত্যেন্ত এই গ্রামে সে প্রভাব বিস্তারের মাধ্যমে জুয়ার আসর বসায়। এছাড়াও এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে উঠতি বয়সী তরুণীদের বিপথে নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে তার নির্দেশে এক নারী সহ তিন জনকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সেই নারী স্বাভাবিক জীবনে চলতে পারছে না।
তার অপকর্মের বিচারের দাবিতে শ্রীবরদী থানা, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সহ বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে কোন ফল না পেয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী। তবে এ ব্যাপারে সাদা চৌকিদার নিজেকে নির্দোষ দাবি করছেন।
এব্যাপ্যারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সাদা চৌকিদার দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তার নামে একাধিক অভিযোগ রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..