রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সমাবেশ অনুষ্ঠিত। 

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
 নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ আজ ১৬ সেপ্টেম্বর শনিবার শিশু একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড.বদিউল আলম এর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর -১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অব.) মুহাম্মদ নজরুল ইসলাম, ( হিরু ) বীর প্রতিক, সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা মনোয়ার। সমাবেশে বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সার্কেল এডজুটেন্ট মোঃ আমির হামজাহ। দলনেতাদের পক্ষে বক্তব্য রাখেন আলোকবালি ইউনিয়ন দলনেতা আসাদ সরকার ও মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ড দলনেত্রী হালিমা আক্তার। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া,   আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা সহ নরসিংদী জেলার ছয় উপজেলার উপজেলা কর্মকর্তা, প্রশিক্ষক- প্রশিক্ষিকা, ভিডিপি দলনেতা, আনসার কমান্ডার প্রমুখ। সমাবেশে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে বাহিনীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..