রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেরপুরে 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
 শেরপুরে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫০ সয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখানে ২৩ জুলাই পর্যন্ত মোট ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে প্রতিদিন গড়ে ৪/৫ জন রোগী ভর্তি হচ্ছে। তবে এদের বেশীর ভাগই তাদের কর্মক্ষত্র ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে ভর্তি হচ্ছে বলে রোগী সূত্রে জানাগেছে।
এদিকে ২৩ জুলাই রোবিবার দুপুরে ২৫০ সয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখতে পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. শফিউর রহমান। তিনি এর আগে জামালপুর জেলার ২৫০ সয্যা হাসপাতাল পরিদর্শন শেষে শেরপুর আসেন।
এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ডের প্রতিটি রোগীর সাথে কথা বলেন এবং পরামর্শ দেন। তিনি রোগী পরিদর্শন শেষে স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের জানায়, শুধু শেরপুর নয়, পুরো ময়মনসিংহ বিভাগের ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই। পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। রোগীদের সেবা দিতে আমাদের পর্যাপ্ত ডাক্তার, নার্স, ডেঙ্গু পরীক্ষার কীট ও ওষুধ রয়েছে। এখন শুধু প্রচারনামুলক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিবেন এতেই ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, ২৫০ সয্যার শেরপুর জেলা সদর হাসপাতালের পরিচালক ডা. জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডা. আল বেরুনী, আবাসিক কর্মকর্তা ডা. খাইরুল কবির সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..