রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পিক-আপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা দুই শিশু সহ ৫ জনের মৃত্যুঃ

এম আশরাফুল আলম।। স্টাফ রিপোর্টা ঝিনাইদহ।।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিশুসহ ৫ জন নি হ ত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) আনুমানিক ৪০ বছর বয়সী ত্রিলোচনপুর গ্রামের এক ব্যক্তি। নি হ ত শিশু খুকু মনি ও রাফান ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিল এবং সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা, বোন ও তাদের শিশু বাচ্চা সাথে নিয়ে ডাক্তার দেখাতে কোটচাঁদপুর সাস্থ কম্পলেক্সে যায় । ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নি হ ত হন। এদিকে নি হ ত খুকুমণি তার নানী শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিরছিলো। একই পরিবারের চার ব্যক্তির নিহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দীন  (দৈনিক সংগ্রাম প্রতিদিন) কে তথ্য নিশ্চিত করেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্রগ্রামের আল আমিন ও অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত ব্যক্তি সহ আরো একজনের মৃত্যু হয়। ভর্তিকৃতদের মধ্যে আরো দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।মোট ৫ জন মারা গেছে।
কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় ৫ জন নি হ ত হয়েছেন। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর হাসপাতালে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..