সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

রামগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

রামগঞ্জ প্রতিনিধি  মনির হোসাইন
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিআর মামলার আসামী ২কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছেন রামগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা শাহমিরান সৈয়দ বাড়ির আব্দুল কাদেরের ছেলে সৈয়দ পিয়াস (২৫) কিশোর গ্যাং এর প্রধান ও গাইনোগো দিঘির পাড়ের মোঃ আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (২৫)। রামগঞ্জ  থানার এএসআই বেলায়েত হোসেন বিশেষ অভিযান চালিয়ে ২০ মার্চ সোমবার  সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে তাদেরকে গ্রেফতার করেন। পরে পুলিশ ২১ মার্চ মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সৈয়দ পিয়াস কিশোর গ্যাং এর প্রধান সহ ১০/১৫ জনের একটি গ্রুপের বিরুদ্ধে মারামারি ও ছিনতাই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সর্বশেষ সিআর মামলায় তাদের গ্রেফতার করে দুজনকেই জেলা কারাগারে প্রেরণ করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, কিশোর গ্যাংয়ের সদস্য পিয়াস ও রাকিব আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..