রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে গাজাঁ সহ গ্রেফতার ২

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০০ গ্রাম গাজাঁসহ মোঃ মিরাজ হাওলাদার (২৯) ও মোঃ নিশাদ ফরাজী (২৮) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ভূঁইয়ার হাওলা গ্রামের মোঃ আবুল হোসেন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার ও ০৪নং ওয়ার্ড হরিদ্রাখালী গ্রামের মোঃ ফারুক ফরাজীর ছেলে নিশাদ ফরাজী। শনিবার বিকাল ৫টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাওলা গ্রাম ও হরিদ্রাখালী গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ রেজাউল হোসেন ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মিরাজ হাওলাদার ও নিশাদ ফরাজী নামের দুই জনকে গাজাঁসহ গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..