সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

সাভারে অনুমোদনহীন ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

সাভার প্রতিনিধি:ঢাকা
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
 সাভারে অনুমোদনহীন ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ মাসুমা আক্তার।
বৃহস্পতিবার (২রা মার্চ ) সাভারের আমিনবাজার ইউনিয়নের সালেপুরের দেওয়ান বাড়ি এলাকায় আবু জাহিদ ব্রিকস প্রোপাইটার আবু সাইদ  নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় ইট ভাটাটিকে গুঁড়িয়ে  ভেঙে ফেলা হয়।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে  সাভারের এ ইটভাটায় অভিযান পরিচালনা করেন।  আবু জাহিদ ব্রিকস নামক ইটভাটা গত বছর একবার ভেঙ্গে দেওয়া হয় তারপরও হাইকোর্টের আদেশ অমান্য করে কর্তৃপক্ষ  এ  বছর আবার ইটখোলা চালু করেন এযাবৎ লাইসেন্স ব্যাতিত তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মালিকপক্ষ পলাতক থাকায় প্রাথমিকভাবে জেল ও জরিমানা করা সম্ভব হয়নি, এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুমা আক্তার।
এ অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সদস্য ও সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..